অন্বেষণ ডেস্ক :

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ১

বিশেষ সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও বাসের সংঘর্ষে বাসের হেলপার মো: হাবিব মিয়া (২৭) ঘটনাস্থলেই মারা যান। নিহত হাবিব মিয়ার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার এলাসিন গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিশুসহ ৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার ‍দিকে উপজেলার খারাজোড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী ১টি বাস বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা ১টি ট্রাকের পিছনে সজরে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান বাসটির হেলপার মো: হাবিব মিয়া। এ দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসটির ধ্বংসাবশেষ কেটে নিহত হাবিব মিয়ার মরদেহ এবং আহত সকল যাত্রীদের উদ্ধার করেন।

দুর্ঘটনায় বাসটি থেকে শিশুসহ ৫ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস। পরে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও বাসের সংঘর্ষের বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার সার্জেন্ট মো: শরিফুল ইসলাম বলেন, আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত হেলপারের মরদেহটি উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ঘটনাস্থল থেকে পালিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহার এলাকার তিলকপুরে...

ভাঙ্গায় ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদেও যাত্রী

ঈদ সামনে রেখে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে ট্রেনে। ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে দেখা গেছে যাত্রীচাপে উপচে পড়া ভিড়, যেখানে ট্রেনের ভেতরের পাশাপাশি ছাদ ও...

চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার মধ্যে দেশের জ্বালানি চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ লাখ টন ডিজেল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।জ্বালানি বিভাগ...

বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।বুধবার (১৮ মার্চ)...

ভাঙ্গায় ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদেও যাত্রী

ঈদ সামনে রেখে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে ট্রেনে। ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে দেখা গেছে যাত্রীচাপে উপচে পড়া ভিড়,...

চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার মধ্যে দেশের জ্বালানি চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ লাখ টন...

অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত একাধিক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় বুধবার (১৮...

গণভোটের ম্যান্ডেট ভুললে স্বৈরাচারের পথে যাবে বিএনপি: সারজিস

বিএনপি সরকার গণভোটের ম্যান্ডেট ভুলে গেলে তা স্বৈরাচারের দিকে...