চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় বিদেশি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় লাওসের নাগরিক ফুটফাফোন বুমবাম জেইডলা (২৩) নামে এক বিদেশি নারী শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) ময়নাতদন্ত শেষে তার মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে পতেঙ্গার আউটার লিংক রোডের চরপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী চট্টগ্রাম নগরীর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী ছিলেন। এ দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহত ২ জন নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা ২ জন বাংলাদেশের নাগরিক।
চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় বিদেশি শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কবিরুল ইসলাম জানান, সোমবার রাতে পতেঙ্গা সমুদ্র-সৈকত এলাকায় ওই বিদেশি শিক্ষার্থী তার দুই স্থানীয় বন্ধুর সঙ্গে ঘুরতে এসেছিলো। সেখান থেকে ফেরার পথে সড়ক বিভাজকের সাথে তাদের পাজেরো গাড়িটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই বিদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, ওই গাড়িটির সামনের চাকা ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বিভাজকের সঙ্গে ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ওই বিদেশি শিক্ষার্থী গাড়ির পিছনের সিটে বসে ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা

