নওগাঁয় আগামীকাল সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ, খোলা থাকছে মাধ্যমিক

নওগাঁয় আগামীকাল সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ এবং খোলা থাকছে শুধু মাধ্যমিক। নওগাঁর ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। মাঘের শুরুতে ঘনকুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষরা। গত দুইদিন থেকে তাপমাত্রা কমছে এ জেলায়। শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টার দিকে নওগাঁর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ডিগ্রি সেলসিয়াস। এ কারণে নওগাঁ জেলার প্রাথমিক বিদ্যালয় গুলো বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: লুৎফর রহমান।
এদিকে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমবেশি হওয়ায় দুপুর পর্যন্ত বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্য কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হচ্ছে। এমন বৈরী আবহাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্কুল-মাদ্রাসা বন্ধের দাবি জানান জেলা শিক্ষক সমিতির নেতারা।
নওগাঁর বদলগাছী কৃষি পর্যবেক্ষণাগার আবহাওয়া অফিসের কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, শনিবার সকাল ৬টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় ০.১ ডিগ্রি সেলসিয়াস কমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৬ টার দিকে রেকর্ড করা হয়েছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস পরে তা কমে সকাল ৯ টার দিকে দাঁড়িয়েছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং তাদের নিরাপত্তার জন্য জেলার সব প্রাথমিক বিদ্যালয় রবিবার (২৮ জানুয়রি) ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম স্থগিত থাকবে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো: লুৎফর রহমান জানান, সকালে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও সকাল ১০টার দিকে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাচ্ছে তাই জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।
তিনি আরও জানান, কাঁপানো কনকনে ঠান্ডার কারণে নওগাঁয় আগামীকাল সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকছে। তবে এনসিটিবি থেকে ভার্চুয়ালভাবে আমাদের জানানো হয়েছে এই বৈরী আবহাওয়ার কারণে যে কয়দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেদিনগুলোর পরিবর্তে পরবর্তীতে কোন শনিবারে এই ক্লাসগুলো পুষিয়ে দিতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

