পাহাড়ি ঢলে সাজেকে আটকা পড়েছে ৬ শতাধিক পর্যটক

টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে নেমে খাগড়াছড়ি-সাজেক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকা পড়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) দিবাগত রাত থেকে বাঘাইহাট বাজারে পাহাড়ি ঢলের পানি বাড়ায় সড়ক এবং বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলের কারণে কাচালং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সাজেকের বাঘাইহাট, মাচালং বাজার এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী এলাকা প্লাবিত হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার এসব তথ্য নিশ্চিত করে বলেন, পাহাড়ি ঢলে কাচালং নদীর পানি বেড়ে যাওয়ায় সাজেকের আশেপাশের এলাকা প্লাবিত হওয়ায় সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। এই কারণে সাজেক থেকে পর্যটকবাহী যানবাহনগুলো ছেড়ে যেতে পারেনি। তবে পানি নামতে শুরু করলে যান চলাচল স্বাভাবিক হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আগামী বৃহস্পতিবার পর্যন্ত পর্যটকদের সাজেক না যাওয়ার আহ্বান জেলা প্রশাসনের

খাগড়াছড়িতে বন্যা, সাজেকে আটকে পড়েছেন ২৫০ পর্যটক

ভারী বর্ষণে ডুবেছে কক্সবাজার, আটকা পড়েছেন ২৫ হাজার পর্যটক

ফেনীর ৩ উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি লক্ষাধিক মানুষ

জামালপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি

বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে সিলেট অঞ্চল

নৌযান নিষেধাজ্ঞায় সেন্টমার্টিনে আটকা পড়েছে তিন শতাধিক পর্যটক

খাগড়াছড়িতে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

