খাগড়াছড়িতে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম নরেন্দ্র কার্বারীপাড়া এলাকায় নিজ ঘর থেকে নিকা ত্রিপুরা (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নিকা ত্রিপুরা ওই এলাকার আনসার সদস্য সেতু ত্রিপুরার স্ত্রী। এই দম্পতির আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, নিকা ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়েছে বলেও তারা দাবি করেছেন।

পুলিশ জানায়, নরেন্দ্র কার্বারীপাড়ায় নিজ ঘরে এক গৃহবধূর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। খাগড়াছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের গলায় বলপ্রয়োগের দাগ রয়েছে। তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
নিহতের আট বছর বয়সী মেয়ে শিখা ত্রিপুরা জানায়, সকালে পাশের গ্রামে নানির বাড়ি থেকে সে বাড়ি ফেরে। মাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সে স্কুলে চলে যায়। পরে মায়ের মৃত্যুর খবর পায়।
স্থানীয় কার্বারী থৈঅংগো মারমা জানান, কিছুদিন আগে স্থানীয় এক মোটরসাইকেলচালকের সঙ্গে নিকা ত্রিপুরার পরকীয়া সম্পর্কের অভিযোগ নিয়ে সালিশ বৈঠক হয়েছিল। শনিবার সকালে নিহতের মরদেহের পাশে পড়ে থাকা একটি মোবাইল ফোন ওই যুবক নিয়ে গেছে বলে তিনি জানান। স্থানীয়দের ধারণা, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সম্ভব।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা থানায় এলে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেজা কিবরিয়া

শেরপুরে বাঙালী নদীর ভাঙনে হুমকির মুখে আশ্রয়ণ প্রকল্পের ঘর

বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত: রেজা কিবরিয়া

খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

দেড় বছরের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে মা আটক

খাগড়াছড়ি সদরে শিক্ষককে পিটিয়ে হত্যা, শহরজুরে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে বন্যা, সাজেকে আটকে পড়েছেন ২৫০ পর্যটক

পাহাড়ি ঢলে সাজেকে আটকা পড়েছে ৬ শতাধিক পর্যটক

ঘূর্ণিঝড়ে উদ্ধার কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার ফাইটারের মৃত্যু

