বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত: রেজা কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (১ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে নতুন রাজনৈতিক পরিচয় প্রকাশের মাধ্যমে তিনি বিএনপির সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন।
এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ফুল দিয়ে বরণ করেন। রেজা কিবরিয়া বলেন, “বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।”
মির্জা ফখরুল বলেন, “আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।” তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার আলোকে রেজা কিবরিয়া দেশের গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে চান।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করেছিলেন। ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগদান করেন এবং পরে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দলটিতে অভ্যন্তরীণ বিরোধ সৃষ্টি হলে তিনি গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবেও ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

