পেঁয়াজ-আলুর বাজারে স্বস্তি, চালের বাজার চড়া

বিশেষ সংবাদ

পেঁয়াজ-আলুর বাজারে স্বস্তি ফিরেছে। ডিম-মুরগি ও ইলিশ মাছের দামও কমেছে । শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

কাওরান বাজারের খুচরা বিক্রেতারা জানান, দীর্ঘ দিনি পর নতুন আলুর দাম ১০০ টাকা থেকে কমে ২৫-৩০ টাকায় নেমেছে। পাইকারি বাজারে নতুন আলু কেজিপ্রতি ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। আর পুরাতন আলু বাজারে নেই বললেই চলে, যাও আছে সেগুলোও প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে অস্থির, হিম-সিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। বাজারে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ টাকা, আটাইশ ৫৮ থেকে ৬০ টাকা, স্বর্ণা ৫২ থেকে ৫৬ টাকা, এছাড়া প্রতি কেজি পোলাও চাল ১১৬-১১৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ ও আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাইকারি পর্যায়ে প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ ৪২ থেকে ৪৪ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

ছবি : সংগৃহীত।

অস্থির হয়ে ওঠা ইলিশের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেড় কেজি ওজনের ইলিশ ২৮০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৮০০ থেকে ১৯০০ টাকায় বিক্রি হচ্ছে, আর ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিমের জন্য গুনতে হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকা।

ডিম ও মুরগির বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা ও সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি ডজন হাঁসের ডিম ২৩৫ থেকে ২৪০ টাকা ও দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা ও সোনালি মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে । এছাড়া প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা, সাদা লেয়ার ২৩০ টাকা ও লাল লেয়ার ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভোক্তারা। ক্রেতারা বলেন, বাজারে নিয়মিত মনিটরিং করা হয় না। এতে অসৎ ব্যবসায়ীরা ইচ্ছেমতো চালের দাম বাড়ানোর সুযোগ পায়।

বাজারের বিক্রেতারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো চালের দাম বাড়াচ্ছেন। নিয়মিত বাজারে অভিযান চালালে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে বলেও জানান তারা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সোমবার (২৭...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে দেশব্যাপী খাল-নদী পুনঃখননের যে কর্মসূচি নেওয়া...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে...