ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন

ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে মো: একলাছ উদ্দিন শেখ নামের আরেক আরোহী আহত হয়েছেন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমা মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত মো: রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার কেশবনগর এলাকার মো: কলম শেখের ছেলে।
ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনার বিষয়ে, নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: শরিফুল ইসলাম জানান, আজ সকালে ঢাকাগামী ১টি বাসের সাথে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মো: রবিউল ইসলাম নামের এক আরোহীর মৃত্যু হয়। এ সময় মো: একলাছ উদ্দিন শেখ নামের মোটরসাইকেলের আরও এক আরোহী আহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরে যায়। তবে বাসটিতে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

