বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি অধ্যাপক কুদরত-ই-জাহান

নবপ্রতিষ্ঠিত বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ববিপ্রবি) উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান।
মঙ্গলবার (৩ জুন) রাষ্ট্রপতির অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়,। প্রজ্ঞাপরে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০(১) ধারা অনুযায়ী এই নিয়োগ কার্যকর হয়েছে। দায়িত্ব নেওয়ার তারিখ থেকে আগামী চার বছর মেয়াদে অধ্যাপক কুদরত-ই-জাহান এই পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি উপাচার্য হিসেবে বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এ ছাড়া অন্যান্য সুবিধাও উপভোগ করবেন এবং তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
ড. কুদরত-ই-জাহান ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। রাবিতেই তিনি রসায়নে অনার্স (২০০০) ও মাস্টার্স (২০০৩) সম্পন্ন করেন। এরপর ২০১০ সালে জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
গবেষণায় বরাবরই সক্রিয় ছিলেন তিনি। ন্যানো কম্পোজিট, সিন্থেটিক অরগানিক কেমিস্ট্রি ও কো-অর্ডিনেশন কমপ্লেক্স নিয়ে তার গবেষণা দেশ-বিদেশে স্বীকৃতি পেয়েছে। এখন পর্যন্ত তার ১৮০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যার মধ্যে ২০৩১ বার সাইটেশন পাওয়া গেছে বলে গুগল স্কলারসের তথ্য জানায়।
অধ্যাপক কুদরত-ই-জাহান বিএনপিপন্থি শিক্ষক সংগঠন জিয়া পরিষদের সঙ্গে জড়িত। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং রাবির সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রথম উপাচার্য নিয়োগের মাধ্যমে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এটি দেশের একটি নবনির্মিত সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার মাধ্যমে উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হলো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

