বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করল ভারত সরকার

বিশেষ সংবাদ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য ও পোশাক আমদানি নিষিদ্ধ করল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। ফলে প্রক্রিয়াজাত খাবার, ফলমূল, চিপস, বেকারি পণ্য, কোমল পানীয়সহ বেশ কয়েকটি পণ্য এখন থেকে এসব বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না। শুধু কলকাতা ও নভি মুম্বাইয়ের জওহরলাল নেহরু সমুদ্রবন্দর দিয়ে পোশাক রপ্তানির সুযোগ রাখা হয়েছে।

শনিবার (১৭ মে) জারি করা ভারত সরকারের প্রজ্ঞাপনে জানানো হয়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয়, আসাম, ত্রিপুরা ও মিজোরামের স্থলবন্দর, এমনকি পশ্চিমবঙ্গের চেংড়াবান্দা দিয়েও এসব পণ্য আমদানি বন্ধ থাকবে। তবে মাছ, ভোজ্যতেল, এলপিজি ও ভাঙা পাথর আমদানি চালু থাকবে আগের মতো।

বাংলাদেশ এক মাস আগে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানির সুযোগ বন্ধ করে দেয়। তারই পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত এই নিষেধাজ্ঞা দিল কি না—এ নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা।

তারা বলছেন, ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশ থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হবে। কারণ, গত কয়েক বছর ধরে ত্রিপুরা, আসাম, মেঘালয়সহ এসব অঞ্চলে বাংলাদেশি পণ্যের ভালো বাজার তৈরি হয়েছিল।

প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, ‌‘স্থলবন্দর দিয়ে আমরা ভারতে বড় পরিমাণে পণ্য পাঠাতাম। এখন সমুদ্র বা আকাশপথে পাঠাতে হবে, যেটা খরচসাপেক্ষ। এতে রপ্তানির পরিমাণ কমবে।’

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘ভারতে বছরে প্রায় ৫০ কোটি ডলারের পোশাক রপ্তানি করি আমরা। এখন যেহেতু শুধু সমুদ্রবন্দর দিয়ে পোশাক যাবে, এতে সময় ও খরচ দুই-ই বাড়বে।’

তিনি আরও বলেন, ‘এই হঠকারী সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের ব্যবসায়িক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। যদিও নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানিতে ভারত বাধা দিচ্ছে না, তবে সামগ্রিকভাবে এই নিষেধাজ্ঞা উদ্বেগজনক।’

প্রজ্ঞাপনে যেসব পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলো হলো, ফলমূল ও ফল ফ্লেভারের পানীয়, চিপস, স্ন্যাকস, কনফেকশনারি, বেকারি আইটেম, প্রক্রিয়াজাত খাবার, তুলা ও সুতার বর্জ্য, প্লাস্টিক ও পিভিসি পাইপ এবং আসবাবপত্র।

উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের জন্য ১১টি স্থলবন্দর রয়েছে, যার মধ্যে আসামে তিনটি, মেঘালয়ে দুটি এবং ত্রিপুরায় ছয়টি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের সীমানার বাইরে বা অনেক দূরে গিয়ে...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয়...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...