রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ জুন) ভোরে যাত্রাবাড়ী পশ্চিম মোমেনবাগ ১৭৫ নং বড়িতে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, মো: শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজ ভোরে যাত্রাবাড়ীর পশ্চিম মোমেনবাগ এলাকায় নিজ বাসায় পানির পাম্প চালু করতে ভবনের দোতলা থেকে নিচে আসেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান।
এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা-ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। একই সময় দোতলায় থাকা স্ত্রীকেও হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতকরা।

নিহত দম্পতির ছেলে পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) উপ-পরিদর্শক (এসআই) ইমন রহমান ঘটনার সময় ফেনীতে তার দাদা বাড়িতে ছিলেন তিনি। তাদের এক মেয়ে শ্বশুরবাড়িতে ছিলেন। পরে খবর পেয়ে তারা ঢাকায় আসেন। তিনি সাংবাদিকদের বলেন, পূর্ব শত্রুতা না থাকায় এ ঘটনায় কাউকেই সন্দেহ করতে পারছি না।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক তৌহিদুল হক মামুন জানান , খবর পেয়ে যাত্রাবাড়ীর পশ্চিম মোমেনবাগ ১৭৫ নম্বর বাসা থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গলাসহ নিহতদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গতকাল রাতে যেকোনো সময় বাসায় ঢুকে তাদের দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান শেলী বলেন, হত্যাকাণ্ডের ধরণ ও আলামত দেখে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কাজ করছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

