শেরপুরে বাঁধ ভেঙে ছড়িয়ে পড়ছে ভাঙন, হুমকিতে বিস্তীর্ণ জনপদ

বিশেষ সংবাদ

বগুড়া শেরপুরে সুঘাট ইউনিয়নের চককল্যাণী এলাকার কাটা খালি বাঁধ ভেঙে যাওয়ায় আবাদি জমি ও বাড়িঘর ভেঙে যাওয়ার সংখ্যায় রয়েছে এই এলাকার মানুষ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ভাঙ্গন শুরু হয়। পানি প্রবাহের চাপ এতই বেশি যে বাধের দুই পাশের রাস্তা ভেঙে দোকানপাট পানিতে ভেসে গেছে। দ্রুত এই বাধের পুনঃনির্মাণ করার জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

জানা যায়, আগে প্রতি বছর বড় বড় বন্যা হতো, ফলে নদীর পানি কাটাখালী খাল দিয়ে প্রবেশ করে বিলজয় সাগর, জয়লা, আওলাকান্দি, জালশুকা, কইগাতী, যুগিগতি, রুদ্রবাড়িয়া সহ আশেপাশের সকল এলাকায় বন্যা হয়ে যাওয়ার কারনে তারা জমিতে চাষাবাদ করতে পারতোনা। সেখানে পাকিস্তানি আমলে চক কল্যানী গ্রামে প্রায় ১০০ মিটার বাধ নির্মাণ করা হয়েছিল।

ছবি : অন্বেষণ।

আরও জানা যায়, বিগত ৩০ বছর আগে সেই বাধ ভেংগে গিয়ে দুর্ভোগে পড়েছিল ঐ এলাকার হাজার হাজার মানুষ। পরে এলাকার মানুষ সরকারী সহায়তায় চক কল্যানী গ্রামে একটা বাধ নির্মাণ করে। আবার ওই সকল এলাকার জমিতে প্রয়োজনীয় পানির চাইতে অতিরিক্ত পানি হলে সেটি খাল থেকে বের হওয়ার জন্য বাধের নিচে পাইপ সংযোগ দেয়া ছিল। হঠাৎই সেই পাইপের মুখ বন্ধ থাকায় চলতি মৌসুমে অতি বর্ষণের কারণে বাঁধের দক্ষিণ অংশে পানি জমে যায়।

অতিরিক্ত পানির চাপ ধরে রাখতে না পারায় গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বাধটি ভেঙে যায়। এতে বাঁধের দুই অংশের রাস্তা ভেঙে দোকানপাট পানিতে ভেসে যায়। এই অবস্থা দীর্ঘক্ষণ চলতে থাকলে খালের ভাটিতে থাকা আবাদি জমি ও বাড়িঘর ভাঙ্গনের কবলে পড়ার আশঙ্কা রয়েছে। খুব দ্রুত এইবাধের পুনঃনির্মাণ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

ভাঙন এলাকার বাসিন্দারা বলেন, কাটাখালী বাধে একটি সুইচগেট নির্মাণের জন্য বেশ কিছুদিন আগে আমরা মানববন্ধন করেছিলাম। এমনকি পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত বিষয়টি অবগত করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এখনো তার কোন কার্যক্রম শুরু হয়নি। তাই উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত আমাদের এই সমস্যা সমাধান করে স্বাভাবিক চলাচল ও নির্বিঘ্নে বসবাসের ব্যবস্থা করা হয়।

এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক খান বলেন, কাটাখালির ওই বাঁধ ভাঙনের খবর পেয়েছি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলা হয়েছে যেন দ্রুত সকল কিছুর ব্যবস্থা করা হয়

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্য গুলিতে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি দেশের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্য গুলিতে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি দেশের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন বলে...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয়...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...