শেরপুরে মামলা তুলে নিতে তরুণীকে আটকে রেখে মারধর

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলায় পূর্বের নারী ও শিশু নির্যাতন মামলার প্রত্যাহার চেয়ে এক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতার বাবা সোমবার (১৩ মে) শেরপুর থানায় নতুন একটি মামলা দায়ের করেছেন

ভুক্তভোগী আতিয়া খাতুন (১৮), শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া কলোনী এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

মামলার আসামিরা হলেন, মাহমুদুল হাসান সাব্বির (২১), রিক্তা বেগম (৪৫), রনি (২৫), রাকিব (১৮), আকাশ (১৮), স্বপ্না (৩৫), শামিম (৪০), জরিনা বেগম (৬০) এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা।

জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে আতিয়ার মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রধান আসামি সাব্বিরের বিরুদ্ধে মামলা করেন, যার চার্জশিট ইতোমধ্যে আদালতে জমা পড়েছে। তবে জামিনে মুক্ত হয়ে অভিযুক্তরা মামলা তুলে নিতে আতিয়ার পরিবারকে হুমকি ও চাপ দিয়ে আসছিল।

১১ মে (শনিবার) সকাল সাড়ে ৯ টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার সময় মহিপুর ঢালাই ব্রিজের কাছে আতিয়াকে অপহরণ করে একটি অটোরিকশায় তুলে নেওয়া হয়। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে তাকে নির্জন একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে মুখ বেঁধে নির্যাতন চালানো হয়। তার মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও স্কুলব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

পরে আতিয়াকে একটি অজানা মাইক্রোবাসে তুলে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। একপর্যায়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিতে গেলে সে রাজি না হওয়ায় ছুরি দেখিয়ে হুমকি ও শারীরিক নির্যাতন চালানো হয়।

অবশেষে ‘কি নাম প্লাস’ নামক এক হোটেলের সামনে মাইক্রোবাস থামলে আতিয়া চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। তখন অপহরণকারীরা পালিয়ে যায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। তিনি বলেন, দেশের গ্যাস...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট...