হবিগঞ্জ শহরে শিক্ষকের বাসায় চুরি, গ্রেপ্তার ২

হবিগঞ্জ শহরে শিক্ষকের বাসায় চুরির ঘটনায় মালামালসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার শুকড়িপাড়া এলাকার মো: আব্দুর রশিদের ছেলে আবুল মিয়া (২৫) ও একই জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা এলাকার অসীম চন্দ্র রায়ের ছেলে রিংকু চন্দ্র রায় (১৯)। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের শিক্ষক আব্দুল আহাদের মাস্টার কোয়ার্টারের বাসায় চুরি হয়। এ সময় তার বাসা থেকে বেশ কিছু মালামাল চুরি হওয়ার অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে একটি মাাইক্রোটেক (আইপিএস) মেশিনসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে। একই সঙ্গে দুই চোরকে গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলা দায়ের হওয়ার একদিন এর মধ্যে দুইজন চোরকে গ্রেপ্তার করে মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং চোরদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

আজ জাতীয় শাশুড়ি দিবস

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র্যালি

মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

