অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না: নাহিদ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম। বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে কি না এমন এক প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, অবশ্যই না। আ. লীগ দল ফ্যাসিস্টভাবে ক্ষমতায় ছিলো। মানুষের ভোটাধিকার হরণ, গুম ও খুন করে এবং গণহত্যা করে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলো।

কাজেই কারা বঙ্গবন্ধুকে জাতির পিতা বললো, কোন দিবসকে তারা জাতীয় দিবস ঘোষণা করলো, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতায় থাকবে না। আমরা বাংলাদেশকে নতুন করে গঠন করতে যাচ্ছি। যার ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে।

তিনি আরো বলেন, ভোটবিহীন সরকারের কোনও বৈধতা নেই। সেই সময়ে অনেক কিছুই করা হয়েছে। সবগুলোকে পুনর্গঠন এবং পুনর্মূল্যায়ন করা হবে।

তাহলে আমাদের কোনও জাতির পিতা থাকবে না? এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম জানান, আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান আছে। ইতিহাস কিন্তু কেবল ৫২ থেকেই শুরু হয়নি, আমাদের ব্রিটিশবিরোধী লড়াই রয়েছে, ৪৭ ও ৭১ এর লড়াই আছে, ৯০ ও ২৪ এর লড়াই আছে। আমাদের অনেক ফাউন্ডিং ফাদারস আছেন। তাদের লড়াইয়ের ফলেই আমরা আজকে স্বাধীনতা পেয়েছি।

এ তথ্য উপদেষ্টা জানান, যে সকল জাতীয় দিবস বাতিল করা হচ্ছে, সেগুলো আমাদের ওপর চাপিয়ে দিয়েছিলো আ, লীগ সরকার। সেটা ছিলো ফ্যাসিস্ট আচরণ। অন্তর্বর্তীকালীন সরকার মনে করেছেন সেগুলো গুরুত্বপূর্ণ নয়, তাই বাতিল করা হচ্ছে। গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন করে জাতীয় দিবস আসতে পারে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।শনিবার রাজধানীর ওয়ারী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক রহমান অভিযোগ করেছেন যে, তার আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র,...