আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে এলো ৫২ হাজার টন সয়াবিন তেল

বিশেষ সংবাদ

আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে ৪টি জাহাজে করে চট্টগ্রাম বন্দরে ৫২ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল আনা হয়েছে। এমন সময় এই ৪টি জাহাজ বন্দরে এলো, যখন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে।

এই তেল সংকটের মধ্যে গতকাল সোমবার (০৯ ডিসেম্বর) সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার। যদিও ৪টি জাহাজই আর্জেন্টিনার ও ব্রাজিলের বন্দরগুলো থেকে ১ মাস আগেই চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

সয়াবিনের নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল দেশের বাজারে এখন থেকে বিক্রি হবে ১৭৫ টাকায়, যা এত দিন ছিলো ১৬৭ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে বেড়ে ১৫৭ টাকায় বিক্রি হবে।

চট্টগ্রাম বন্দরের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার (০৭ ডিসেম্বর) এমটি ডাম্বলডোর ও এমটি আরডমোর শায়ানি নামে ২ জাহাজে বন্দরে আনা হয়েছে ২১ হাজার ৫০০ টন সয়াবিন তেল। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) এমটি জিঙ্গা থ্রেশার ও এমটি সানি ভিক্টরি নামের আরো ২টি জাহাজ বন্দর জলসীমায় পৌঁছেছে। এই ২ জাহাজে রয়েছে ৩০ হাজার ৬০০ টন সয়াবিন তেল। এর মধ্যে এমটি আরডমোর শায়ানি নামের জাহাজ থেকে তেল খালাস শেষ হলে সোমবারই জাহাজটি বন্দর ছেড়েছে। জাহাজগুলোর মধ্যে এমটি সানি ভিক্টরি এসেছে ব্রাজিল থেকে আর বাকি ৩টি আর্জেন্টিনা থেকে।

জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, এই ৪ জাহাজে সয়াবিন তেল আমদানি করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বা এমজিআই, সিটি গ্রুপ ও টিকে গ্রুপ। এর মধ্যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ৭ হাজার টন, সিটি গ্রুপের ২০ হাজার টন ও টিকে গ্রুপের ২৫ হাজার টন সয়াবিন তেল রয়েছে।

কয়েক সপ্তাহ ধরে ভোজ্যতেল কোম্পানিগুলো বোতলজাত সয়াবিনের পরিবর্তে খোলা সয়াবিন তেলের সরবরাহ বাড়িয়ে দেয়। তাতে পাইকারি বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ থাকলেও খুচরা দোকানে বোতলজাত তেলের সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে সরকার সায়াবিন তেলের দাম পুনর্র্নিধারণ করেছে।

সয়াবিনের নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল দেশের বাজারে এখন থেকে বিক্রি হবে ১৭৫ টাকায়, যা এত দিন ছিলো ১৬৭ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে বেড়ে ১৫৭ টাকায় বিক্রি হবে। দাম পুনর্নির্ধারণের কারণে বন্দরে আসা ৪টি জাহাজের সয়াবিন তেলের বাজারমূল্যও কিছুটা বেড়ে গেছে। যেমন চট্টগ্রাম বন্দরে আসা ৫২ হাজার টন তেল পরিশোধন করে বাজারজাত করা হলে বোতলজাত সয়াবিন হিসেবে বাজারমূল্য দাঁড়াবে ৯৯৬ কোটি টাকা। দাম বাড়ানোর আগে যা ছিলো ৯৫০ কোটি টাকা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি হওয়া এসব সয়াবিন তেল প্রথমে জাহাজ থেকে খালাস করে কাস্টমস নিয়ন্ত্রিত ট্যাংক টার্মিনালে রাখা হবে। সেখান থেকে কোম্পানিগুলো শুল্ক-কর পরিশোধ করে কারখানায় পরিশোধনের জন্য নিয়ে যাবে। এরপর পরিশোধন করে বাজারজাত হবে এই সয়াবিন তেল। তাতে ১ থেকে ২ সপ্তাহ সময় লাগতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। গত...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন।...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে মোট ৩...

উপনির্বাচনের কারণে বগুড়ায় আসছেন না তারেক রহমান

বগুড়া সদর আসনের উপনির্বাচনের কারণে নির্ধারিত সফর বাতিল করেছেন...

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

দেশের স্বর্ণবাজারে দফায় দফায় মূল্যবৃদ্ধির ধারা থামছেই না। টানা...