উত্তরায় বিমান দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ১৯ জনের লাশ উদ্ধার, আহত ১৬৪

বিশেষ সংবাদ

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৯ জন। আহত হয়েছেন আরও অন্তত ১৬৪ জন। এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজধানীজুড়ে, ভারী হয়ে উঠেছে উত্তরা ও টঙ্গীর আকাশ।

সোমবার (২১ জুলাই) বিকাল ৫টায় ফায়ার সার্ভিস বিষয়টি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে

সোমবার (২১ জুলাই) বিকেলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নিহত ও আহত ব্যক্তিদের তালিকাও প্রকাশ করা হয়।

নিহতদের মধ্যে দুই শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন,উত্তরার নয়ানগরের বাসিন্দা ও মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ এবং স্কুলটির ইংরেজি ভার্সনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদ। একজন মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, অপরজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

দুর্ঘটনায় আহতদের ছয়টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২, সিএমএইচ, ঢাকা: আহত ১৪, নিহত ১১, কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত নেই, নিহত ২, উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১, উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল: আহত ১১, নিহত ২ ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই।

ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান গণমাধ্যমে বলেন,, নিহত জুনায়েদ ছাড়াও তিনজন দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে বলেও জানান তিনি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, বিকেলেই সেখানে মারা যান শিক্ষার্থী তানভীর আহমেদ।

এই মর্মান্তিক ঘটনায় হাসপাতালগুলোতে স্বজনদের কান্না, বার্ন ইনস্টিটিউটের চারপাশে ভিড় এবং শহরের বাতাসে শোকে ভারী হয়ে উঠেছে। এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা যেমন জাতিকে নাড়িয়ে দিয়েছিল, ঠিক তেমনি এই বিমান দুর্ঘটনায়ও ব্যথিত করেছে পুরো দেশকে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...