এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল, বললেন ‘অনুদান’ নিয়েছি

বিশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ইমামুর রশিদ ইমনের এক নারাীর থেকে টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠলেও, তিনি দাবি করেছেন, এটি চাঁদাবাজি নয়, দলের পক্ষে অনুদান নিয়েছেন

রবিবার (১৩ জুলাই) বিকেলে ভিডিওটি ভাইরাল হয়। এতে দেখা যায়, এক নারী ইমামুর রশিদকে টাকা দিচ্ছেন এবং বলছেন,”এখানে সাত লাখ টাকা, ১০ লাখ থাকার কথা ছিল ভাইয়া। একটু ক্রাইসিস বুঝেন না!” জবাবে ইমন বলেন, “ভাইকে বলছেন?” ওই নারী জবাবে বলেন, “হ্যাঁ, বলেছি।”

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিক জাওয়াদ নির্ঝর নিজের ফেসবুকে একটি পোস্টে বিষয়টি উল্লেখ করেন।

তিনি লিখেছেন, “জাতীয় নাগরিক পার্টির এক কেন্দ্রীয় নেতা এক মহিলাকে প্রজেক্টে কাজ দেওয়ার কথা বলে ৪৮ লাখ টাকা নিয়েছেন, কিন্তু কাজ দেননি। সেই নারী ভিডিওটি ফাঁস করেছেন।”

তিনি আরও লেখেন, “বয়সে ছোট রাজনীতিবিদরা ভুল করতেই পারেন। কিন্তু এই ধরনের প্রতারণা ভুল নয়, এটা সরাসরি বাটপারি।”

নির্ঝরের মতে, বড় রাজনীতিবিদরা অনেক সময় অনৈতিক পথে গেলেও অন্তত প্রতিশ্রুতি অনুযায়ী কিছু কাজ দিয়ে থাকেন, কিন্তু এখানে তাও হয়নি।

এদিকে ভিডিও ভাইরালের পর এনসিপি নেতা ইমামুর রশিদ ইমন ফেসবুক পোস্টে নিজের ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, “ওই নারী স্বেচ্ছায় দলের জন্য অনুদান দিয়েছেন। এর আগেও তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দিয়েছিলেন। সেদিনও তিনি পার্টি ফান্ডে ১০ লাখ টাকা দেওয়ার কথা জানান এবং কাউকে পাঠাতে বলেন। পার্টির পক্ষ থেকে ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি সেই দায়িত্ব পালন করেছি এবং সেই টাকা কোষাধ্যক্ষের কাছে টাকা জমা দিয়েছি।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। তিনি বলেন, দেশের গ্যাস...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার আলোচনায়...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী।...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে...