এশিয়া কাপ জয়ী যুব ক্রিকেটরা ১ লাখ টাকা করে বোনাস পেলেন
এশিয়া কাপ জয়ী যুব ক্রিকেটরা ১ লাখ টাকা করে বোনাস পেলেন। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের মাঠে তাদেরকে হারিয়ে এই শিরোপা জিতেছে যুবা টাইগাররা। আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে এশিয়া কাপ জয়ী ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটাররা বোর্ডের থেকে ১ লাখ টাকা করেপুরস্কার পেয়েছেন। সাপোর্ট স্টাফদেরও ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। আজ বুধবার (৩ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বিষয়টি বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ যুবা দলকে এশিয়া কাপ এনে দেওয়া যুবা দল দক্ষিণ আফ্রিকায় আগামী (২০ জানুয়ারি) আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করবে। আসর শুরু হবে তার একদিন আগে দক্ষিণ আফ্রিকায় যাবে যুবা বাংলাদেশ দল।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা
দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল
মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার
পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল
১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট
ক্রিকেটার আর্শদীপের প্রেমের গুঞ্জন, কে এই অভিনেত্রী সামরিন?
আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন