অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

গোপালগঞ্জে উচ্ছেদ হলো ১৯৩টি অবৈধ স্থাপনা

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১৫ জুন, ২০২৫
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১৯৩টি অবৈধ স্থাপনা। রোববার (১৫ জুন) সকালে ঘাঘর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও প্রবীর কুমার বিশ্বাস।

অভিযানে অংশ নেয় সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা।

Sponsored Link

উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে, জেলা পরিষদের জমিতে ৫০টি, পানি উন্নয়ন বোর্ডের জমিতে ৮৩টি এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ৬০টির মতো অবৈধ স্থাপনা।

অভিযানে সরানো হয়েছে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান হাওলাদার এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরার স্থাপনাও।

Sponsored Link

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি বলেন, “১৪ দিন আগে দখলকারীদের অবৈধ স্থাপনা সরাতে নোটিশ পাঠানো হয়েছিল। তারা তা না মানায় আজ অভিযান চালানো হয়েছে। এ ধরণের অভিযান নিয়মিত চলবে।”

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link