চট্টগ্রাম নগরীতে নেশা কেনার টাকা না দেয়ায় মা’কে কুপিয়ে হত্যা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

চট্টগ্রাম নগরীতে নেশা কেনার টাকা না দেয়ায় মা রিনা আক্তারকে কুপিয়ে হত্যা করেছে মো: ওমর ফারুক নামের এক যুবক। সৌভাগ্যক্রমে বেঁচে গেছে ঘরে থাকা ছোট বোনের সন্তান শিশু আফরিন (২)। রবিবার (০২ জুন) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওমর ফারুককে আটক করেছে পুলিশ

আটককৃত ওমর ফারুক কুমিল্লা জেলার বুড়িচং থানার মনিপুর তাতবাড়ি এলাকার মো: আক্তার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘির উত্তরপাড় এলাকায় একটি ভারা বাসায় রিনা আক্তার তার ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। রবিবার রাত ১০টার দিকে ছেলে বাসায় ফিরে নেশা করার জন্য মায়ের কাছে টাকা চায়। কিন্তু মা রিনা আক্তার ছেলেকে টাকা না দিয়ে নেশা করতে বারণ করেন।

এতে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে ছেলে ওমর ফারুক রান্নাঘরে থাকা বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মা রিনা আক্তারকে মারাত্মকভাবে জখম করে। এ অবস্থায় রিনা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো: আক্তার হোসেন জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকে মাদকাসক্ত হয়ে পড়ে ওমর। মাঝে মধ্যেই সে টাকার জন্য বাসার জিনিসপত্র ভাঙচুর করতো। রবিবার রাতে বাসায় এসে মায়ের কাছে টাকা চায় ওমর। টাকা না দেওয়ায় রান্না ঘরে থাকা একটি বটি দিয়ে মাকে এলোপাথারি কুপিয়ে জখম করে ওমর। এতে মায়ের গলা, বুক ও ২ হাতে আঘাত লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আক্তার হোসেন আরো জানান, ‘এমন সন্তান যেন কারো না হয়। আমার কিছু আর অবশিষ্ঠ্য রইল না। পারলে ওকে আমি গুলি করে মেরে ফেলতাম। আমি আমার ছেলের ফাঁসি চাই।’ অপরদিকে, সোমবার (০৩ জুন) সকাল থেকে ঘাতক ওমর ফারুকের ফাঁসির দাবিতে বিক্ষোভ করতে দেখা গেছে স্থানীয় লোকজনকে।

চট্টগ্রাম নগরীতে নেশা কেনার টাকা না দেয়ায় মা’কে কুপিয়ে হত্যার বিষয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কেফায়েত উল্লাহ জানান, এসব সামাজিক অবক্ষয়, ধর্মীয় ও পারিবারিক শিক্ষার অভাব। ছেলে কিভাবে জন্ম দেয়া মাকে খুন করতে পারে? এই ছেলে মাদকাসক্ত। তাকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান...

শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক অসহায় কিশোরীকে (১২) নিরাপত্তা দিতে থানায় নিয়ে গেলেও তাকে আশ্রয় দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত উদ্ধারকারী...

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।বৃহস্পতিবার...

শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক অসহায় কিশোরীকে (১২) নিরাপত্তা দিতে থানায় নিয়ে গেলেও তাকে...

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক...

দায়িত্ব শেষে ধাপে ধাপে ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ধীরে...

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছর...