ড. ইউনূসকে নিয়ে বিতর্কিত পোস্ট, ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এ ঘটনায় সরকার তাবাসসুম উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছেন।

রবিবার (০৬ অক্টোবর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচ এম মো: রকিব হায়দার।

জেলা প্রশাসক জানান, নির্দেশনা এখনো হাতে আসেনি। রবিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি ফেসবুকে লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। সব অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ও ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতোই সহজ! আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মহাশয়।

এদিকে তার ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশকিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এ ছাড়া, আ. লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়েও বেশকিছু পোস্ট করেছেন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক এইচ এম মো: রকিব হায়দার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত পোস্ট করায় তাপসী তাবাসসুম উর্মিকে ইতিমধ্যে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার। পরবর্তী সিদ্ধান্ত সরকার নেবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

১৬ বছরের অপেক্ষার পর পাওয়া সন্তানকে কেড়ে নিল হাম

অন্বেষণ ডেস্ক : কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৭ মাসের শিশু সাজিদের, যাকে বাঁচাতে গত কয়েক দিনে অন্তত ছয়টি হাসপাতাল ঘুরেছে তার নিরুপায়...

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক...

১৬ বছরের অপেক্ষার পর পাওয়া সন্তানকে কেড়ে নিল হাম

অন্বেষণ ডেস্ক : কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৭ মাসের শিশু সাজিদের, যাকে বাঁচাতে গত কয়েক দিনে...

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন...

দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের বর্তমান পরিস্থিতির পেছনে টিকার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হয়রানি না করার নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নির্দিষ্ট...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্তকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নেওয়া...