‘ধর্মীয় অনুভূতিতে আঘাত, উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে আইনি নোটিশ

বিশেষ সংবাদ

বিতর্কিত কনটেন্ট তৈরির অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে আপত্তিকর ও অশালীন ভঙ্গিতে উপস্থিত হতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই শুরু হয় তুমুল সমালোচনা।

আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, তমা রশিদ যেভাবে নিজেকে প্রকাশ করেছেন, তা দেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। তিনি একজন গণমাধ্যমকর্মী হিসেবে সমাজে নেতিবাচক প্রভাব ফেলছেন বলেও অভিযোগ করা হয়েছে।

আইনি নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার খান এম নাসির উদ্দিন। ভিডিওটি দেখে তার ‘সামাজিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে’ উল্লেখ করে, আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তমা রশিদ এর আগে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান উপস্থাপনায় যুক্ত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি সোশ্যাল মিডিয়ার জন্য নানা ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করে আলোচনায় আসেন।

এ বিষয়ে তমা রশিদ কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বরাবরই বলে আসছেন, ‘নিজস্ব পরিচয় তুলে ধরাই তার কাজ’।

আইনি নোটিশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে তার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা আরও বেড়েছে। অনেকেই একে ‘অভিনয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ’ বললেও, অনেকে এটিকে সামাজিক অবক্ষয় রোধের একটি উদ্যোগ হিসেবে দেখছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। তিনি বলেন, দেশের গ্যাস...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয়...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে...