নারীকে লাথি মারা জামায়াতের বহিষ্কৃত সেই কর্মী জামিন পেলেন

বিশেষ সংবাদ

চট্টগ্রামে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে বিতর্কের জন্ম দেওয়া জামায়াতের বহিষ্কৃত কর্মী সিবাগাত উল্লাহ আকাশ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন

বুধবার (০৪ জুন) বিকেলে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জামিন শুনানি শেষে তাকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)মফিজ উদ্দিন।

তিনি জানান, জামিনের শর্ত হিসেবে আগামী ১৫ জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দিতে হবে আকাশকে। এর আগে গত ১ জুন তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গত ২৯ মে দুপুরে চট্টগ্রামের জামালখান এলাকায় বাম গণতান্ত্রিক ছাত্র জোটের ডাকা এক প্রতিবাদ সমাবেশে ঘটে উত্তেজনা। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধ মামলায় খালাস দেওয়ার প্রতিবাদে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় ‘শাহবাগ বিরোধী ঐক্য’ ব্যানারে একদল নেতা-কর্মী সেখানে গিয়ে বাম জোটের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, সংঘর্ষের মুহূর্তে আকাশ চৌধুরী এক নারী নেত্রীসহ কয়েকজনকে লাথি মারেন। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত বিচার আইনে মামলা করে। মামলায় সিবাগাত উল্লাহ আকাশ ও আরও একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়। ১ জুন দুপুরে লালদীঘি এলাকা থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর জামায়াতে ইসলামী এক বিজ্ঞপ্তির মাধ্যমে আকাশ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও তাঁর পরিবারের আর্থিক তথ্য জনসমক্ষে...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায় শেরপুর উপজেলা সহকারি প্রধান শিক্ষক সমিতি...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার...

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায়...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা...