পহেলা বৈশাখে ইলিশের দেখা নেই, দাম ছুঁয়েছে আকাশ!

বিশেষ সংবাদ

পহেলা বৈশাখের আগমুহূর্তে উৎসবের সাজে সেজেছে গোটা দেশ। কিন্তু বাঙালির ঐতিহ্যবাহী বৈশাখী পান্তার সঙ্গে ইলিশের জুড়ি মেলানো যেন এবার সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। কক্সবাজার উপকূলে ফিরে আসা ট্রলারগুলোয় দেখা যাচ্ছে একরাশ হতাশা—ইলিশ আছে, তবে সামান্যই।

রোববার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা যায়, একের পর এক মাছ ধরার ট্রলার ফিরছে বাঁকখালী নদী পেরিয়ে। সরকারি ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তের এই যাত্রায় মাছের ঝুড়ি থাকলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা খুবই কম।

ইলিশের দেখা মিললেও বাজারে তার দাম যেন স্বর্গচুম্বী! ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় ইলিশের ঘাটতি থাকায় প্রতিটি মাছ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।

এফবি ‘মায়ের দোয়া’ ট্রলারের মাঝি রহিম জানালেন, “সাগরে ভেবেছিলাম প্রচুর ইলিশ পাব। কিন্তু মাত্র ২০০টা ইলিশ নিয়ে ফিরেছি। ৩ লাখ টাকা খরচ করে যা পেয়েছি, তা দিয়ে অর্ধেক টাকাও উঠছে না।”

জেলে ইব্রাহিম খালেদের কণ্ঠেও হতাশা—“এবার সাগরে ইলিশ কম। লোকসান গুনে বাড়ি ফিরছি। ধার-দেনা করে দিন কাটছে।”

অবতরণ কেন্দ্রে দেখা যায়, প্রতিটি ট্রলার থেকে নামছে ১০ থেকে ১৫ ঝুড়ি ইলিশ। সঙ্গে সঙ্গে তা ঘিরে ধরছেন ব্যবসায়ীরা। মুহূর্তেই মাপঝোক করে প্যাকেটজাত করে পাঠিয়ে দিচ্ছেন ঢাকার বাজারে।

মৎস্য ব্যবসায়ী ফারুক বলেন, “১ কেজির ইলিশ ২৫০০ টাকা, ১২০০ গ্রামেরটি ৩০০০ টাকা, আর ১৫০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০০ টাকায়! গত বছরের তুলনায় দ্বিগুণ দাম। কিন্তু পহেলা বৈশাখ বলে মানুষ কিনছেও।”

আরেক ব্যবসায়ী ফেরদৌস আলী জানালেন, “ঢাকায় চাহিদা তুঙ্গে। তাই যেটুকু ইলিশ পাচ্ছি, তা দ্রুত প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছি রাজধানীতে।”

তবে এই উন্মাদনার পেছনে আছে এক কঠিন বাস্তবতা। ট্রলার মালিক সমিতির মুখপাত্র মো. আলমগীর জানালেন, “ইলিশ কমে যাওয়ায় এবং সাগরে ডাকাতের উপদ্রবে ট্রলার মালিকরা আগ্রহ হারাচ্ছেন। ফলে জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাজারে তৈরি হয়েছে অস্থিরতা।”

কক্সবাজার উপকূলের লাখেরও বেশি জেলের মধ্যে এখনো পর্যন্ত নিবন্ধন পেয়েছেন মাত্র ৬৫ হাজার। ফলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে অনেকেই।

বাঙালির বৈশাখী উৎসবের অবিচ্ছেদ্য অংশ পান্তা-ইলিশ। কিন্তু এবার মনে হচ্ছে, সেই ইলিশ যেন ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। জেলেদের চোখে ক্লান্তি, ব্যবসায়ীদের মুখে হতাশা, আর ভোক্তাদের মনে প্রশ্ন—“এবার বৈশাখে ইলিশ খাওয়া যাবে তো?”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস।...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয়...