সিলেটের জৈন্তাপুর

পিকআপ ও লেগুনার সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মৃত্যু

বিশেষ সংবাদ

পিকআপ ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের ৫ জন প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার (১৮ মার্চ) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহসড়কের দরবস্ত এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহত ৫ জন হলেন, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), পুশ পাত্রের স্ত্রী সুচিতা পাত্র (৩৫) এবং তার ৬ মাস বয়সী মেয়ে বিজলী পাত্র, সেভন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৮) ও অনন্ত পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩৫)। এর মধ্যে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে ২ জন মারা যান। নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।

আহতরা হলেন, পুশ পাত্র (৪০), তার দুই সন্তান জিদান পাত্র (১৮) ও আরেক শিশুপুত্রসহ লেগুনার চালক ও ২ জন যাত্রী। তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-তামাবিল মহসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত হতে গরু নিয়ে ১টি পিকআপ ট্রাক হরিপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিকে চিকনাগুল থেকে লেগুনাকরে মোকামপুঞ্জি এলাকায় বৌভাত খেতে যাচ্ছিল পাত্রী সম্প্রদায়ের এক পরিবার।

দরবস্ত নামক এলাকায় পৌঁছালে যাত্রীবাহী লেগুনার সঙ্গে ওই পিকআপ ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন এবং হাসপাতালে ২ জন মারা যান। এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

পিকআপ ও লেগুনার সংঘর্ষের বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম বলেন, পুলিশ ও স্থানীয়দের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষুব্ধ জনতা। দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার

নেপালে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের সহিংসতার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানীতে তার বাসভবন থেকে তাকে...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, এই...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে রাজশাহী ও রংপুর বিভাগের...

ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার

নেপালে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের সহিংসতার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।শনিবার (২৮ মার্চ)...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে...