বগুড়ার শিবগঞ্জ

প্রেমিককে পুলিশে দিলেন প্রেমিকার বাবা, থানাতেই আত্মহত্যার চেষ্টা

বিশেষ সংবাদ

প্রেমিককে পুলিশে দিলেন প্রেমিকার বাবা, এতে থানাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মো: মাহাবুব হোসেন (২৮) নামের ওই প্রেমিক। শনিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে এ ঘটনা ঘটেছে।

মাহাবুব শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই গ্রামের মো: আবু সালেহের ছেলে এবং পেশায় একজন দিনমজুর। বর্তমানে মাহাবুব বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধী অবস্থায় রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাহাবুবের সাথে প্রায় ৪ বছর ধরে পাশের গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। শুক্রবার বিকালে ঐ প্রেমিকার বাবা মাহবুবকে ফোন করে বিয়ের বিষেয়ে আলোচনার জন্য তাদের বাড়িতে ডাকেন। সেখানে কথা-বার্তার একপর্যায়ে তাদের মেয়েকে উত্যক্তের অভিযোগে মাহাবুবকে থানা পুলিশের হাতে তুলে দেন।

মাহাবুবের নামে রাতে থানায় কোনও অভিযোগ না হওয়ায় শনিবার (১৫ জুন) দুপুরে পরিবারের লোকজনের তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথা ছিলো। তবে বেলা ১১টার দিকে মাহাবুব গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে হাসপাতালে নেয়া হয়।

মাহাবুবের পরিবার সূত্রে জনা গেছে, মাহাবুবের সাথে কি হয়েছে সে বিষয়ে আমরা কিছুই জানিনা। রাতে পুলিশ আমাদের থানায় যেতে বলেছিলো। তবে টাকা না থাকার কারণে রাতে ছেলেকে নিয়ে আসতে পারিনি। পুলিশ একটি সিসিটিভি ফুটেজ দেখিয়েছে, সেখানে দেখা যায় মাহাবুব আত্মহত্যার চেষ্টা করছে ৷ এখন ছেলের সুস্থতা এবং ঘটনার সঠিক তদন্ত চাই।

এ বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: স্নিগ্ধ আখতার জানিয়েছেন, জাতীয় পরিষেবা ‘৯৯৯’ এ ফোন পেয়ে রাত ২টার দিকে প্রেমিককে তার প্রেমিকার বাসা থেকে থানায় নিয়ে আসা হয়। তবে তার বিরুদ্ধে কোনও অভিযোগ ছিলো না, সকালে তার স্বজনদের হাতে তাকে তুলে দেয়ার কথা ছিলো।

তবে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারের সিসিটিভির ফুটেজে দেখা যায়, সারা রাত মাহাবুব ভিকটিম সাপোর্ট সেন্টারে বসে ছিলো। তবে হঠাৎ বেলা ১১টার দিকে মাহাবুব নিজের প্যান্টের বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি টের পেয়ে পুলিশ সদস্যরা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে বগুড়ার শজিমকে হাসপাতালে ভর্তি করেন। মাহবুব এখন আশঙ্কামুক্ত বলে জানান হাসপাতালের চিকিৎসকরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস।...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয়...