বগুড়ায় ঈদের সালামি না পেয়ে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা, স্বামী কারাগারে

বিশেষ সংবাদ

বগুড়ায় ঈদের সালামি না পেয়ে স্ত্রীর ওপর চরম ক্ষোভে ফেটে পড়েন স্বামী। একপর্যায়ে মুখে গ্যাস ট্যাবলেট ঢুকিয়ে স্ত্রীকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী সাগর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুন) দুপুরে গ্রেফতারকৃত সাগর মিয়াকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে বগুড়ার জেলার ধুনট পৌরসভার কার্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, তাড়াশ উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা রহিম উদ্দিনের মেয়ে শাম্মি খাতুন (২২) প্রায় পাঁচ বছর আগে বিয়ে করেন ধুনটের সাগাটিয়া গ্রামের সাগর মিয়াকে। বিয়ের সময় যৌতুক হিসেবে চার লাখ টাকা দেওয়া হয়। প্রথমদিকে সংসার ভালোই চলছিল। তাদের ঘরে একটি তিন বছর বয়সী সন্তানও আছে।

কিন্তু অভাব অনটনের কারণে সাগর মাঝে মাঝেই শাম্মিকে বাবার বাড়ি থেকে আরও টাকা আনার জন্য চাপ দিতে থাকেন। টাকা না পেয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পরিবারের লোকজনও শাম্মির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও মামলা সূত্র জানায়, গত ৩ জুন ঈদ উপলক্ষে ২০ হাজার টাকার জন্য স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি তাড়াশে যান সাগর। কিন্তু টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে সেদিনই ফিরে আসেন। পরে ১০ জুন দুপুর আড়াইটার দিকে আবার শুরু হয় পারিবারিক কলহ। একপর্যায়ে সাগর ও তার পরিবারের সদস্যরা শাম্মির মুখে জোর করে গ্যাস ট্যাবলেট ঢুকিয়ে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অচেতন অবস্থায় প্রথমে শাম্মিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১১ জুন সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাম্মির মৃত্যুর পরদিন তার মা চায়না খাতুন ধুনট থানায় লিখিত অভিযোগ করেন। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বৃহস্পতিবার সেটি হত্যা মামলায় রূপান্তর করে। মামলায় সাগর মিয়া ছাড়াও তার মা-বাবা সহ ছয়জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, আইনী প্রক্রিয়া শেষে শাম্মির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত “আসামি সাগর মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। তিনি বলেন, দেশের গ্যাস...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট...