বগুড়ায় শহীদ পরিবারের পাশে এনসিপি

বিশেষ সংবাদ

বগুড়ায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শনিবার (৫ জুলাই) সকালে শহরের পর্যটন মোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এনসিপি নেতারা। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া পর্বের শুরুতেই এই সাক্ষাৎ ঘটলো।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা শহীদ পরিবারের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক রাখতে আসিনি। এটা আত্মার সম্পর্ক। যেসব ছাত্র-জনতা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের।”

তিনি আরও বলেন, “শহীদ পরিবারের ক্ষতি অপূরণীয়। তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আমরা বিচার ও সংস্কারের কথা বলছি। এরপরেই নির্বাচন হতে হবে, যাতে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে ওঠে।”

পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শহরের কলোনী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে মিছিল শুরু হয়, যা সাতমাথা গিয়ে মুক্ত মঞ্চে পথসভায় রূপ নেয়। সেখানে বক্তৃতা দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এ কর্মসূচিতে শহরের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন সংবিধান ও বিচার-সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার মতিউর রহমান (৬৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারধরের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন...

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের...

বগুড়ার শেরপুরে মসজিদের পাশে ময়লার স্তূপ, চরম দুর্ভোগে মুসল্লীরা

এসএম ফারহান লাবিব : বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার এক বিশাল স্তূপ। দীর্ঘদিন ধরে এখানে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার ফলে এলাকাটিতে...

শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার মতিউর রহমান (৬৯) নামের এক বৃদ্ধের মৃত্যু...

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫...

বগুড়ার শেরপুরে মসজিদের পাশে ময়লার স্তূপ, চরম দুর্ভোগে মুসল্লীরা

এসএম ফারহান লাবিব : বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার এক বিশাল স্তূপ। দীর্ঘদিন ধরে...

শেরপুরে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১১

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর...

ফরিদপুরে বন্ধ পাম্প থেকে ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

ফরিদপুর শহরের দুটি বন্ধ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায়...

মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ, দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ হওয়া অপর্ণা সূত্রধর...