বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৮ জুলাই) গভীর রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আফতাব হোসেন (৭০) ও তাঁর পুত্রবধূ রিভা বেগম (২৮)। আফতাব হোসেন গ্রামের মৃত পানা উল্লাহ প্রামাণিকের ছেলে। আর রিভা সৌদিপ্রবাসী ছেলে শাহজাহানের স্ত্রী।

জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে ৭ বছর বয়সী নাতনি মালিহা ঘুম থেকে উঠে মায়ের নিথর দেহ দেখে চিৎকার শুরু করে। তার হাত বাঁধা অবস্থায় বিছানায় পড়ে ছিলেন রিভা। পরে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন। বাড়ির বাইরে ঘরের পাশেআফতাব হোসেনের মরদেহও একইভাবে হাত বাঁধা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে ছিল।

পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার রাতে রিভা তাঁর মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। অন্য ঘরে ঘুমিয়েছিলেন আফতাব হোসেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে দু’জনকে হত্যা করে।

রিভার ঘরে ঢুকে দেখা যায়, ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। পরিবারের সদস্যরা দাবি করেছেন, দুর্বৃত্তরা ঘর থেকে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

তবে হত্যার কারণ নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলছেন, জমিজমা সংক্রান্ত বিরোধ থাকতে পারে। তবে পুলিশ এখনই নিশ্চিত করে কিছু বলছে না।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, “হত্যাকাণ্ডটি অত্যন্ত নৃশংস। আমরা সব দিক বিবেচনায় তদন্ত করছি, পূর্বশত্রুতা, পারিবারিক বিরোধ, ডাকাতি, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। আজ বৃহস্পতিবার, ১৪ মে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে প্রায়...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে...

প্রতি দুই মাস পর পর গণশুনানির ঘোষণা দিলেন এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নাগরিকদের অভাব-অভিযোগ ও দুর্ভোগের কথা সরাসরি শুনতে গণশুনানির আয়োজন করেছেন সংসদ সদস্য...

শেরপুরে মাদকের আখড়া উচ্ছেদের দাবি এলাকাবাসীর

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোংগা পশ্চিমপাড়া তিনমাথা এলাকায়...

শেরপুরে ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার...