বগুড়ায় সেনাবাহিনীর ফের ব্লক রেইড, মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ আটক ৪

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ায় মাদকের বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শহরের চকসূত্রাপুর কলোনিতে অভিযান চালিয়ে ব্যাপক মাদক উদ্ধারের মাত্র তিনদিন পর এবার শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সংলগ্ন রেলওয়ে কলোনিতে ব্লক রেইড চালায় সেনাবাহিনীর সদর ক্যাম্পের আভিযানিক দল।

রোববার (০১ জুন) দিবাগত রাত ২টা থেকে সোমবার (২ জুন) সকাল ৯টা পর্যন্ত টানা সাত ঘণ্টাব্যাপী চলে এ অভিযান। সেনাবাহিনী ঘিরে ফেলে সুইপার কলোনিসহ আশপাশের পুরো এলাকা, তল্লাশি চালানো হয় প্রায় অর্ধশত ঘরে।

এ সময় উদ্ধার করা হয় এক রাউন্ড তাজা গুলি, এক হাজার বোতল দেশীয় চোলাই মদ, প্রায় দুই কেজি গাঁজা, ২৫টি দেশীয় অস্ত্র ও ১০ লাখ টাকারও বেশি মাদক বিক্রির নগদ অর্থ। এছাড়া, এক নারীসহ চার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে সেনাবাহিনী।

ছবি : সংগৃহীত।

আটককৃতরা হলেন, মিঠুন, শান্ত, সুজন ও রাজকুমারী। তারা সবাই রেলওয়ে কলোনির বাসিন্দা।

অভিযান পরিচালনা করেন ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে ৫০ জন সেনা সদস্য।

ছবি : সংগৃহীত।

জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই গড়ে উঠেছে মাদকের স্থায়ী আস্তানা। মাঝে মাঝে প্রশাসনের আংশিক অভিযান চললেও তা মাদককারবারীদের দৌরাত্ম্য থামাতে ব্যর্থ হয়েছে। বরং অনেক ব্যবসায়ী মাদক বিক্রির টাকায় বিপুল সম্পদের মালিক হয়েছেন, যার একটা অংশ চলে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যের পকেটে।

তবে সেই সিন্ডিকেটের লাগাম টেনে ধরেছে সেনাবাহিনী। শহরের দুইটি স্পটে টানা সফল ব্লক রেইড পরিচালনার পর এবার আরও কয়েকটি স্পটে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সেনা সদস্যরা।

একাধিক সূত্র জানিয়েছে, শুধু মাদক নয়—চাঁদাবাজ, কিশোর গ্যাং এবং সমাজবিরোধী অপরাধীদের বিরুদ্ধেও দ্রুত অভিযান শুরু করতে যাচ্ছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর টানা অভিযানে শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। দল-মত নির্বিশেষে সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসীর দাবি, শুধু অভিযান নয়, এ ধরনের চিরুনি তল্লাশি যেন নিয়মিতভাবে অব্যাহত থাকে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ মিয়া বলেন,”উদ্ধার করা মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আইগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। আজ বৃহস্পতিবার, ১৪ মে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে প্রায়...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে...

প্রতি দুই মাস পর পর গণশুনানির ঘোষণা দিলেন এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নাগরিকদের অভাব-অভিযোগ ও দুর্ভোগের কথা সরাসরি শুনতে গণশুনানির আয়োজন করেছেন সংসদ সদস্য...

শেরপুরে মাদকের আখড়া উচ্ছেদের দাবি এলাকাবাসীর

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোংগা পশ্চিমপাড়া তিনমাথা এলাকায়...

শেরপুরে ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার...