শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ার মহাস্থানগড়ে ফকির-সাধু-সন্ন্যাসী ও বাউলদের মিলনমেলা

বিশেষ সংবাদ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী স্থান মহাস্থানগড় এখন ভরে উঠেছে সাধু-সন্ন্যাসী, বাউল ও পুণ্যার্থীদের পদচারণায়। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারকে ঘিরে শুরু হয়েছে ফকির-সন্ন্যাসীদের মিলনমেলা ও বৈশাখী উৎসব, যা একদিকে যেমন ধর্মীয় গুরুত্ব বহন করে, তেমনি লোকজ সংস্কৃতিরও বাহক।

বৃহস্পতিবার (০৮ মে) সকাল থেকেই মহাস্থানগড়ের হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)-এর মাজার এলাকায় শত শত সাধু-সন্ন্যাসী, ভক্ত ও সাধারণ মানুষের ঢল নামে। মাজার চত্বর এবং আশপাশের এলাকা পরিণত হয় উৎসবের শহরে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর এই সময়টাতে মেলার জন্য গোটা মহাস্থান এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। আগে থেকেই বাড়ি বাড়ি অতিথি আমন্ত্রণ জানানো হয়। কেউ রান্না করেন খিচুড়ি, কেউ বা আয়োজন করেন গানের আসর।

এই আয়োজনের পেছনে রয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও। জনশ্রুতি রয়েছে, এই মাজার এলাকা থেকেই ইংরেজবিরোধী ফকির বিদ্রোহের নেতৃত্ব দেন ফকির মজনু শাহ। বলা হয়ে থাকে, তিনি এখান থেকেই সংগ্রাম চালিয়ে এক পর্যায়ে ইংরেজদের পরাজিত করেছিলেন। সেই বিদ্রোহ ও চেতনার স্মরণেই এই উৎসবের সূচনা—এ যেন সাধু-সন্ন্যাসীদের নিজেদের লড়াই ও ঐতিহ্যের মিলনমেলা।

মাজার সংলগ্ন বিখ্যাত মিলু কটকটি ভান্ডার-এর মালিক মো. মিলু মিয়া বলেন, “মেলা উপলক্ষে এ এলাকায় অন্তত দুই শতাধিক কটকটির দোকান বসেছে। প্রতিবছর কোটি টাকার বেশি কটকটি বিক্রি হয়। এবারও বেচাকেনা জমে উঠেছে।”

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, “মহাস্থান মাজারের এই মেলাটি শত বছরের পুরনো। যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও কাজ করছেন। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট দুই পক্ষ ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ-এর সামনে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা...