বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২১

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২১ জন। শুক্রবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার শেরপুর-ধুনট সড়কের রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ছবি : সংগৃহীত।

নিহতরা হলেন, খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) এবং হোসনাবাদ গ্রামের হানিফ উদ্দিন (৩৬)।

আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে, সুন্দরী (৪৫), বসন্তী (৫০), সন্তোসী (৫০), আসমা বসরী (৫০), সরস্বতী (৫০), চায়না (৪০), সাবিত্রি বালা (৪৫), বাসন্তী রানী (৫২), সাগরিকা রানী (৫০), চায়না বালা (৫০), সুনীল কুমার (৫০), সন্তোষ কুমার (৪৮), পবিত্র কুমার (৫২) ও আব্দুস সাত্তার (৬০)। বাকি ৭ জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা গেছে, ঝাজর গ্রামের একদল শ্রমিক ভটভটিতে করে শেরপুরের দিকে যাচ্ছিলেন। তাদের পেছনে ছিল একটি দ্রুতগতির ট্রাক। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারী হানিফ উদ্দিনকে চাপা দেয়। এরপর সেটি ভটভটিকেও সজোরে ধাক্কা দেয়, ফলে সেটিতে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী হানিফ উদ্দিন ও ভটভটির যাত্রী হারুন অর রশিদ।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক করে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।তিনি...

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায়...

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় সংক্রান্ত সিদ্ধান্ত জানা যাবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে।বিজ্ঞপ্তিতে...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট...

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে।...

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় সংক্রান্ত সিদ্ধান্ত জানা যাবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ এনার্জি...

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছেন স্থানীয়রা।...

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

বগুড়া-৬ সংসদীয় আসন ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে...

অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল

মাওলানা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া সফর হঠাৎ করেই বাতিল...