বায়তুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তা, সতর্ক অবস্থানে যৌথ বাহিনী

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা এবং ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের আগে থেকেই পুরো এলাকায় নেওয়া হয় বাড়তি সতর্কতা। পল্টন মোড়ে মোতায়েন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জলকামান, এপিসি কার ও দুটি প্রিজন ভ্যান। বায়তুল মোকাররম মসজিদের প্রতিটি প্রবেশপথে কড়া নজরদারিতে রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা, আর নাইটিঙ্গেল মোড়ে অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ছবি : সংগৃহীত।

মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহানগর গোয়েন্দা বিভাগের সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এছাড়া, জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীদেরও মসজিদ এলাকায় উপস্থিত হতে দেখা গেছে।

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এমন কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি যাতে অনাকাঙ্ক্ষিত মোড় না নেয়, সেজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৬ মে) রাতে...

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে নামে ঝড়বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না। দেশের সব বিভাগেই পুরো সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টির...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার...

যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা...

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে নামে ঝড়বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না। দেশের...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর...