বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ার শেরপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়ীত্ব পেলেন মিলন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পেলেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ১নং প্যানেল চেয়াম্যান মাজেদুর রহমান মিলন। ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপি’র পার্টি অফিসের সামনে বিষ্ফোরণ ঘটানোর অভিযোগে গত ২৮ আগষ্ট মামলা হওয়ার পর থেকেই চেয়ারম্যান আব্দুল মোমিন মহসিন আত্মগোপনে রয়েছেন।

তার অনুপস্থিতিতে দাপ্তরিক কাজ ব্যাহত হওয়ায় বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব গ্রহণ করেন মাজেদুর রহমান মিলন। এসময় তাকে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ ও সাধারণ সম্পাদক ও সাবেক চেয়াম্যান আব্দুল ওহাব সহ ইউপি সদস্য ও স্থানীয়রা ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

খামারকান্দি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো: এনামুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান, বিএনপি নেতা আব্দুল আজীজ মাস্টার, আব্দুল হান্নান মাস্টার, ইউনিয়ন যুবদলের আহবায়ক খাইরুল ইসলাম সোহাগ, যুবনেতা খায়রুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের আহবায়ক নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুস সালাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম, ইউপি যুব দলের যুগ্ম আহবায়ক রুবেল।

এ সময় ইউপি সদস্যরা বলেন, পরিষদের উন্নয়নমূলক কাজসহ দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। গ্রাম্য সালিস হচ্ছে না। এ ছাড়া জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদপত্র পেতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এজন্য সকলের সম্মতিক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলনকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বলেন, এখন চেয়ারম্যান না থাকায় পরিষদ অভিভাবকহীন হয়ে পড়েছে। ইউনিয়নের কোনো কাজকর্মই এখন হচ্ছে না। যেহেতু আমি ১নং প্যানেল চেয়ারম্যান তাই আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি সকলের সহযোগিতা নিয়ে এই দায়ীত্ব পালন করতে চাই। অনুষ্ঠানটি শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন ফুলতালা দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল বাছেদ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করে তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।...

মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা দেশের স্বার্থে খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চুক্তির ভালো-মন্দ সব দিক...

আপনার থানা চালায় হেলাল: ওসিকে হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় থানাকে দালালমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির...

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করে তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও...

মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা দেশের স্বার্থে খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার...

আপনার থানা চালায় হেলাল: ওসিকে হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় থানাকে দালালমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত...

যাত্রাবাড়ীতে মুড়ির পিকআপে মিললো ৪৬ কেজি গাঁজা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মুড়িবোঝাই একটি পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়...