বগুড়ায়

বাসি মাংসে রক্ত মিশিয়ে তাজা বলে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বিশেষ সংবাদ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসি গরুর মাংসে রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে নগদ দুই হাজান টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত ব্যবসায়ীর নাম বেলাল হোসেন (৪৫)। তিনি উপজেলার চোপিনগর ব্রিহিগ্রাম এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দুবলাগাড়ী হাটে গরুর মাংস বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার দুবলাগাড়ী হাটে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত শাজাহানপুরের দুবলাগাড়ী হাটে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। এ সময় দেখা গেছে, বাসি মাংসে কৃত্রিমভাবে রক্ত মিশিয়ে সেটিকে তাজা বলে উপস্থাপন করা হচ্ছিল। ঘটনাস্থলে উপস্থিত জনতার সামনে বেলাল হোসেন নিজের দোষ স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বলেন জান্নাতুল নাইম বলেন, “ক্রেতাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে মাংসে রক্ত মিশিয়ে সেটিকে তাজা বলে বিক্র করা হচ্ছিল। এটি শুধু প্রতারণা নয়, মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকরও। এ ধরনের কাজ বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, “যদি কোথাও এমন অনৈতিক কাজ চোখে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর জন্য ক্রেতাদের নিকট অনুরোধ করছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের সীমানার বাইরে বা অনেক দূরে গিয়ে...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয়...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...