বিটিভির ‘জনতার সামনে’ অনুষ্ঠান ঘিরে বিতর্ক, কারণ দর্শানোর নোটিশ মন্ত্রণালয়ের

বিশেষ সংবাদ

বিটিভির সম্প্রচারিত একটি অনুষ্ঠানে সরকারের কার্যক্রমবিরোধী বক্তব্য তুলে ধরা হয় বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত আলোচনাধর্মী অনুষ্ঠান ‘জনতার সামনে’-এর একটি পর্ব ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই পর্বে সরকারি কার্যক্রমের পরিপন্থী বক্তব্য উপস্থাপন করায় অনুষ্ঠানটির দায়িত্বে থাকা বিটিভির অনুষ্ঠান নির্বাহী বেগম মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার (১৩ জুলাই) এ বিষয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে

নোটিশে উল্লেখ করা হয়েছে, ২৭ জুন রাত ৯টায় সম্প্রচারিত ‘জনতার সামনে’ অনুষ্ঠানের পরিকল্পনা ও অনুমোদনের দায়িত্বে ছিলেন মাহবুবা ফেরদৌস। অথচ ওই পর্বে এমন কিছু বক্তব্য ও উপস্থাপন ছিল যা সরাসরি সরকারের গৃহীত নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এবং এতে সরকার ও মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

মন্ত্রণালয় জানায়, একটি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত অনুষ্ঠান এমন দায়িত্বশীলতার সঙ্গে হওয়া উচিত যেখানে সরকারের নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা হয়। কিন্তু এই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার গাফিলতি প্রমাণিত হওয়ায় তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না।

নোটিশে আরও বলা হয়েছে, “আপনার দায়িত্বে অবহেলার কারণে সরকার ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে।” এই ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রীয় গণমাধ্যমে অনুষ্ঠান পরিকল্পনা ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার জামিনের বিষয়ে রুলও জারি...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৬ এপ্রিল) দুপুরে...

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে...

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইমেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি

বগুড়ার শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত...

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া...