ব্যবসায়ীর খোয়া যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার, আটক ১
ব্যবসায়ীর খোয়া যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধারসহ একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা পুলিশ। কক্সবাজার এবং গাজীপুরে অভিযান পরিচালনা করে এই টাকা উদ্ধার করে পুলিশ।
জানা যায়, গত বুধবার (১২ জুন) রাজধানীর সূত্রাপুর এলাকার ব্যবসায়ী শওকত হোসেন সুমন (৪১) কোর্টে হাজিরা দেওয়ার উদ্দেশে পুরান ঢাকার সিএমএম কোর্টে যান। এ সময় তিনি তার হাসপাতালের কর্মচারীদের বেতন দেওয়ার জন্য নগদ ৫২ লাখ টাকা নিজের গাড়িতে করে বহন করেন। উক্ত টাকা গাড়িতে রেখে জনসন রোডের ‘স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’এ সকালের নাস্তা করতে গেলে ড্রাইভার মো: রুবেল (৩৬) সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে সটকে পড়েন।
অনেক খোঁজাখুঁজির করে ড্রাইভারকে না পেয়ে ব্যবস্যায়ী সুমন গত (১৪ জুন) রাতে সূত্রাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসামি রুবেলকে আটক করে। পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে নগদ ৪৬ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মামলার বাদী ব্যবসায়ী সুমন জানান, আমি পুলিশের সহযোগিতায় অত্যন্ত খুশি। আমি কখনোই ভাবিনি এতো দ্রুত সময়ের মধ্যে আমার টাকাগুলো ফেরত পাবো। আমি আজীবন পুলিশের কাছে কৃতজ্ঞ থাকবো।
ব্যবসায়ীর খোয়া যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধারের বিষয়ে সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি জোন মো: নজরুল ইসলাম জানিয়েছেন, আমরা বাদীর কাছ থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান শুরু করি। আসামিকে আটকের পাশাপাশি নগদ ৪৬ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হই। আসামি রুবেলকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা
বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়
রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার
৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার
ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫
নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন
রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন