ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল: বেনাপোল থেকে ফেরত গেল ৪ রপ্তানি পণ্যবাহী ট্রাক

বিশেষ সংবাদ

ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় বেনাপোল বন্দর থেকে রপ্তানি পণ্যবোঝাই ৪টি ট্রাক দেশে ফেরত আসতে বাধ্য হয়েছে

বুধবার (৯ এপ্রিল) দুপুরে এই ট্রাকগুলো রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেড কর্তৃক ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়।

ভারতের কাস্টমস বিভাগ থেকে গত মঙ্গলবার (৮ এপ্রিল) ‘সার্কুলার নং ১৩/২০২৫-কাস্টমস’ জারির পরদিন থেকেই কার্যকর হয় নতুন নিষেধাজ্ঞা। এর ফলে ভুটান, নেপাল ও মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সহজ ও স্বল্প খরচের বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়ে।

ফেরত আসা ট্রাকগুলোর নম্বর ছিল: যশোর ট ১১-১৮০২, ঢাকা মেট্রো ট ১১-৯২২১, ঢাকা মেট্রো ট ২০-৪৪৬০ ও ঢাকা মেট্রো ট ২০-১৩১২।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, “ভারতের অর্থ মন্ত্রণালয় কাস্টমসকে একটি চিঠির মাধ্যমে ট্রানজিট সুবিধা বন্ধের নির্দেশ দেয়, যার ফলে থার্ড কান্ট্রি পণ্যে কার্পাস ইস্যু স্থগিত করা হয়।”

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস মন্তব্য করেন, “ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে ভারত সরকারের কাছে আমরা মানবিক ও যৌক্তিক দৃষ্টিভঙ্গির প্রত্যাশা করি।”

সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “চারটি রপ্তানি ট্রাক ফেরত আসায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের। এমন সিদ্ধান্ত রপ্তানি খাতে অস্থিরতা তৈরি করবে।”

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্র্যাফিক) সজিব নাজির জানান, “পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ ট্রানজিট পণ্যে কার্পাস ইস্যু না করায় রপ্তানি ট্রাকগুলো ভারতে প্রবেশ করতে পারেনি। তবে ভারতীয় অভ্যন্তরে সরাসরি রপ্তানির পণ্য পরিবহনে এখনো কোনো বাধা নেই।”

ভারত সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে সীমান্ত বাণিজ্যে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা শুধু আর্থিক ক্ষতিই নয়, দুই প্রতিবেশী দেশের মধ্যকার পারস্পরিক আস্থার সম্পর্কেও প্রশ্ন তুলছে। ব্যবসায়ীরা আশা করছেন, দ্রুতই এ সমস্যা সমাধানে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে উভয় দেশ

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে দেশব্যাপী খাল-নদী পুনঃখননের যে কর্মসূচি নেওয়া...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন...