ময়মনসিংহে নির্বাচনী প্রচারণা শেষে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

বিশেষ সংবাদ

ময়মনসিংহে নির্বাচনী লিফলেট বিতরণের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো: ইনসান মুরাদ ভূঁইয়া (১৭) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। শুক্রবার (৩১ মে) রাত ৯টার দিকে র নান্দাইল উপজেলার সরকারী চন্ডিপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ ভূঁইয়া নান্দাইল উপজেলার কচর এলাকার মো: তফাজ্জল হোসেন ভূঁইয়ার ছেলে। সে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্র ছিল।

দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো: আমিনুল ইসলাম শাহানের কর্মীরা মুরিদকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার কর্মী ছিল মুরাদ ভূঁইয়া। গতকাল সন্ধ্যার দিকে মিছিল ও লিফলেট বিতরণ শেষে ফেরার পথে সরকারি চন্ডিপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে কয়েকজন দুর্বৃত্তরা পথরোধ করে মুরাদের বুকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালের লাশঘরে ছুটে যান চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক। তার দাবি, আনারস প্রতীকের নির্বাচন করায় প্রতিপক্ষরা তার কর্মীদের ওপর হামলা করে এই হত্যার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকসহ শাস্তি দাবি জানান তিনি।

ময়মনসিংহে নির্বাচনী প্রচারণা শেষে ছুরিকাঘাতে কলেজছাত্র খুনের বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব দন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার জামিনের বিষয়ে রুলও জারি...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৬ এপ্রিল) দুপুরে...

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে...

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইমেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি

বগুড়ার শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত...

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া...