সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

মাঠ প্রশাসন বিএনপির পক্ষ নিয়ে কাজ করছে: নাহিদ ইসলাম

বিশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে মাঠ প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে এবং চাঁদাবাজির ঘটনা ঘটলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন. চুলিক-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন

নাহিদ ইসলাম বলেন, “যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে মূলত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আমাদের সংগঠনের গঠন, আদর্শ ও কর্মকাণ্ড নিয়েও তারা জানতে আগ্রহী ছিলেন। আমরা নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছি।”

তিনি আরও জানান, শুধুমাত্র সামান্য সংস্কার নয়, এনসিপি চায় রাষ্ট্রের মৌলিক সংস্কার। এই পরিবর্তন ছাড়া নির্বাচন হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এ ধরনের পরিস্থিতিতে এনসিপি নির্বাচন করবে কি না, সেটিও দলীয়ভাবে পর্যালোচনার বিষয়।

নাহিদ বলেন, “আমাদের তিনটি মূল দাবি রয়েছে, যা আমরা স্পষ্টভাবে উপস্থাপন করেছি। আমরা বলেছি, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের লক্ষ্যেই আমরা কাজ করছি। কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন এগিয়ে নেওয়া হলে সেটি একপেশে ও পক্ষপাতদুষ্ট হবে।”

মাঠ প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আমরা দেখছি মাঠ প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষ নিচ্ছে। চাঁদাবাজির মতো অপরাধেও প্রশাসন নিশ্চুপ রয়েছে। এ ধরনের প্রশাসনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

তিনি একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ওপর জোর দেন। বলেন, “নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও আমলাতন্ত্র নিশ্চিত করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে।”

নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি জানান, প্রধান উপদেষ্টার প্রস্তাবিত টাইমফ্রেম নাগরিক পার্টি প্রাথমিকভাবে সমর্থন করে। তবে তিনি বলেন, “নির্বাচনের আগে বিচারব্যবস্থার রোডম্যাপ, সাংবিধানিক সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত হতে হবে। শুধুমাত্র তারিখ নির্ধারণ করে নির্বাচন আয়োজনের কোনো বাস্তবতা নেই।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনে উপস্থিত...

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (১৬ ফেব্রুয়ারি)...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু

ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় দেশে...

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির একটি প্রতিনিধিদল...

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু

ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট পাঁচ বাংলাদেশির...

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর অফিসে আগুন: বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

অন্বেষণ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর অফিসে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা...

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে জয় পেলেও শেষ...

নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসা প্রস্তুত...