অন্বেষণ ডেস্ক :

মায়ের লাশ দেখতে ইতালি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

বিশেষ সংবাদ

মায়ের লাশ দেখা হলো না ইতালি প্রবাসী ছেলের। শেষবারের মতো মাকে দেখতে ইতালি থেকে বাংলাদেশে এসেছিলেন ছেলে মো: শাহ আলম। বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় প্রবাসী ছেলের প্রাণ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী মহাসড়কে নরসিংদীর শিবপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনি এবং তার ছোট বোনজামাই নিহত হন। গুরুতর আহত হন নিহতের ভাগ্নে সাব্বির।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকার মো: শাজাহান মেম্বারের ইতালি প্রবাসী ছেলে মো: শাহ আলম (৬২) এবং একই এলাকার মো: শামসু উদ্দিন মিয়ার ছেলে ও নিহতের ছোট বোনজামাই মো: সেলিম মিয়া (৪৫)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মায়ের মৃত্যুর খবর শুনে ব্রাহ্মণবাড়িয়া এলাকার ইতালী প্রবাসী ছেলে শাহ আলম (৬২) বৃহস্পতিবার সকালে বাংলাদেশে আসেন। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে আসতে ছোট বোনজামাই সেলিম ও তার ভাগ্নে মো: সাব্বির সকালে একটি নোয়াহ্ মাইক্রোবাস নিয়ে এয়ারপোর্টে যায়। সেখান থেকে প্রবাসী শাহ আলমকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন।

এ সময় বেলা ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী মহাসড়কের নরসিংদীর শিবপুরের পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ১টি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ৩ জন গুরুতর আহত হয়। পরে ফায়রা সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে সেলিম মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতালি প্রবাসী শাহ আলমের মৃত্যু হয়।

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস থেকে বেঁচে যাওয়া নিহতের ভাগ্নে সাজেদুর রহমান সাব্বির জানান, দুর্ঘটনায় আমার মামা ও খালু ২ জন মারা যায়। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে আমার নানি ও ইতালি প্রবাসী শাহ আলমের মা মারা যান।

বৃহস্পতিবার দুপুরে তার জানাজা ছিলো। এ খবর পেয়ে রাতের ফ্লাইটে মামা শাহ আলম বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার তাকে শাহজালাল এয়ারপোর্ট থেকে আনতে যাই। সেখান থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে।

মায়ের লাশ দেখতে ইতালি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর বিষয়ে নরসিংদী ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: আরিফ বলেন, দুর্ঘটনার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে ২টি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর আবার মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে মিরপুরে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।বুধবার...

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১১ মার্চ) বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন...

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: ডা. তাহের

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে...

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর আবার মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে মিরপুরে হাজির হয়েছেন...

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১১ মার্চ)...

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: ডা. তাহের

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ...

বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিষপান, ১০ দিন পর ছেলের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বাবার মৃত্যু মেনে নিতে না পেরে বিষপান করেন আলিফ ইসলাম (১৯) নামের এক যুবক। প্রায় ১০...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস...

স্বর্ণের দাম টানা দুই দফায় ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। সবশেষ কয়েক দফা...