অন্বেষণ ডেস্ক :

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে অটো চালককে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

বিশেষ সংবাদ

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে অটোরিকশা চালক মো: শাহাবুদ্দিন শেখকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, মামলার অপর দুইজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, টংগিবাড়ী উপজেলার সোনারং এলাকার সাঈদ শেখের ছেলে ইলিয়াস হোসেন ও উপজেলার পয়সা এলাকার মো: মীর হোসেনের ছেলে মো: রকিবুল ইসলাম।

এদিকে মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের (২৪ মে) শাহাবুদ্দিন প্রতিদিনের মতো সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এইদেন সন্ধ্যায় বাড়ি ফিরে আসার কথা থাকলেও সে বাড়ি না ফেরায় অনেক আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে খোঁজ না পেয়ে তার বাবা মো: আবুল শেখ ২৫ মে টংগিবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ২৭ মে পুলিশের কাছে খবর আসে একই উপজেলার আড়িয়ল ইউনিয়নের কুড়মিরা গ্রামের একটি জঙ্গলে একটি লাশ পড়ে আছে।

পরে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় এ ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার সোনারং এলাকার সাঈদ শেখের ছেলে ইলিয়াস হোসেন, লৌইজং উপজেলার পয়সা এলাকার মো: মীর হোসেনের ছেলে রকিবুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জ গ্রামের মতিন শেখের ছেলে কবির হোসেন ও মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকার ইব্রাহিম মাদবরের ছেলে মো: রাকিব মাদবর। এদের মধ্যে মো: কবির হোসেন ও রাকিব মাদবরকে খালাস প্রদান করেছেন আদালত।

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে দুইজনের মৃত্যুদণ্ডর বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আসন্ন...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের বিশেষ দল প্রস্তুত রাখা...

সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ অবস্থান থেকে সরে আসতে...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা...

সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য...

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন হয়ে পড়েছেন এক মাদক কারবারি। পরে...

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী...

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র...