মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় স্বর্ণা আক্তার (১৭) নামের দোহার পদ্মা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ওসি মো: হেদায়েতুল ইসলাম।
মৃত স্বর্ণা আক্তার ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর এলাকার সেকেন্দার খালাসির মেয়ে। সে দোহার পদ্মা কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটরসাইকেলযোগে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাওয়ার পথে একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে কলেকছাত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরে নিহতকে আরোহন করা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে সেই অজ্ঞাত যুবক। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকেও আটক করতে পারেনি পুলিশ।
মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যুর বিষয়ে, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মকর্তা (ওসি) মো: হেদায়েতুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধা করে পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। নিহত ব্যাক্তির পরিবারের সাথে কথা বলার পর। পরবর্তীতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

