মেহেরপুরের গাংনীতে মাটি বহনকারি ট্রলিচাপায় শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে মাটি বহনকারি ট্রলির চাপায় মো: সোহাগ হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে গাংনী শহরের চৌগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন উপজেলার চৌগাছা গ্রামের গোলাম আলীর ছেলে।
নিহত সোহাগ হোসেনের মা রেজিয়া খাতুন জানান, আমার ছেলে সোহাগ রাস্তা পার হচ্ছিল। এসময় পিছন দিক থেকে দ্রতগামী মাটি বহনকারি একটি ট্রলি তাকে চাপা দেয়। এসময় শিশু সোহাগ হোসেনকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ট্রলি চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন