অন্বেষণ ডেস্ক :

রাজধানীর উত্তরায় পিত্তথলির অপারেশন করাতে গিয়ে নারীর মৃত্যু

বিশেষ সংবাদ

রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে পিত্তথলিতে অপারেশন করাতে গিয়ে মোছা: শামিমা আক্তার মুন্নি (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত শামিমার পরিবার জানান, বমি ও পেটের ব্যথা নিয়ে তারা গাজীপুর থেকে উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত হাই কেয়ার জেনারেল হাসপাতালে শামিমাকে ভর্তি করালে পরীক্ষা-নিরীক্ষা পর সেখানকার ডাক্তার জানান শামিমার পিত্তথলিতে পাথর হয়েছে, তাকে অপারেশন করাতে হবে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ডা. নাজিবুল ইসলাম পিত্তথলির অপারেশন করান।

শামিমার ভাই মো: শফিকুল জানান, নিউরোলজিস্ট ডা. মনিরুজ্জামান মিয়ার পরামর্শে আমরা এই হাসপাতালে এসেছি। তিনি আমাদেকে বলেছিলেন এই হাসপাতালে ডা. মহিদুজ্জামান টনি বসেন। তারা সবাই মিলে এ অপারেশন করবেন। কিন্তু অপারেশনটি করেছেন ডা. মহিদুজ্জামান টনির মেয়ের জামাই ডা. নাজিবুল ইসলাম।

তিনি আরও জানান, মাত্র আধা ঘণ্টার একটা অপারেশন তারা ছয় ঘণ্টা পর্যন্ত কী করেছে না করেছে কিছুই বুঝতে পারছিনা। অপারেশনের সময় আমাদেরকে বলেছে ব্লাড লাগবে। আমরা ডোনার এনে ব্লাড সংগ্রহও করেছি। অপারেশনের পর-পরই সব ডাক্তার চলে যায়। পরে কর্তব্যরত ডাক্তার এসে জানান যে, রোগীর অবস্থা খুবই খারাপ রোগীকে আইসিইউতে নিতে হবে।

শফিকুল আরও বলেন, সোমবার থেকেই আমরা বুঝছিলাম কোনো একটা সমস্যা হয়েছে। সেখানকার ডাক্তাররা বলছিলো, ডোনারের ব্লাডে সমস্যা ছিল, আবার কেউ বলছে অ্যানেস্থেশিয়া বেশি হওয়ায় রোগীর জ্ঞান ফিরতে দেরি হচ্ছে। সবশেষ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আমাদের রোগী নাকি মারা গেছে। আমার বোনের এই মৃত্যুর পেছনে ডাক্তাদের ‘ভুল চিকিৎসা’ এবং হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।

রাজধানীর উত্তরায় চিকিৎসা নিতে এসে রোগীর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে হাই কেয়ার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক মো: ওমর ফারুক জানান, স্যাররা (চিকিৎসকরা) আমাদেরকে বলেছেন ল্যাপারোস্কপির মাধ্যমে রোগীর পিত্তথলির অপারেশন সম্ভব হচ্ছিল না তাই এটা ওপেন করতে হবে। দীর্ঘ সময়ের অপারেশন। এতে কিছু কিছু রোগীর ক্ষেত্রে সমস্যা হয়, এই রোগীর ক্ষেত্রেও হয়েছে। রোগীর হার্ট কম কাজ করছিল। দুর্ভাগ্যক্রমে রোগীটা মারা যায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি। দলীয় কার্যক্রম পুনরায় শুরু হলে আবারও...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও...

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি।...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ...

বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রবিন...

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল...