লোহাগাড়ায় মালবাহী ট্রাক চাপায় নিহত ৩
চট্টগ্রামের লোহাগাড়ায় মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলের ৩ জন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২২ জানুয়রি) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মহাসড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ জন হলেন,লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো: আবছার উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ধামারহাট এলাকার মো: জাহেদ এবং আধুনগর ইউনিয়নের হানিফার পাড়ার মো: জুবাইর।
লোহাগাড়ায় মালবাহী ট্রাক চাপায় নিহতর বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো: এরফান বলেন, এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতক ট্রাক চালক পালিয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
লালপুরে মাদক ও সাইবার অপরাধবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন