ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

ঢাকায় সংগীতপ্রেমীদের অপেক্ষার প্রহর শেষ হওয়ার আগেই স্থগিত হয়ে গেল ভারতের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার অনুপম রায়ের নির্ধারিত কনসার্ট। আয়োজনের মাত্র একদিন আগে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি ‘বেঙ্গল সিম্ফনি’রও পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল। সংশ্লিষ্ট সরকারি অনুমোদনও নেওয়া হয়েছিল। তবে অনিবার্য পরিস্থিতির কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশনা আসে। সেই নির্দেশনার ভিত্তিতেই কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, টিকিট কিনে রাখা দর্শকদের অর্থ ফেরতের বিষয়েও আশ্বাস দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। জানানো হয়েছে, অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতাদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
পুনঃনির্ধারিত তারিখ এবং অর্থ ফেরত সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায় নিজেও। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে অনুষ্ঠানটি স্থগিত হওয়ার খবর পেয়েছেন।
উল্লেখ্য, ‘ওয়ান ট্রু সাউন্ড’ আয়োজনটি যৌথভাবে আয়োজন করছিল ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনস।

পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী