শেরপুরে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা! ট্রাকসহ দুই আসামি গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৩৯৮ বস্তা আটা ও ট্রাকসহ দুই আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের মাধ্যমে চাঞ্চল্যকর এ মামলার মূল রহস্য উন্মোচন করা হয়েছে।

এ ঘটনায় গত ২৬ মার্চ উপজেলার গড়েরবাড়ী এলাকার ট্রাক মালিক মো. কাওছার আহম্মেদ থানায় অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন, তার ট্রাকের চালক মো. বেলাল হোসেন ও সহকারী মো. মোস্তফা ৩৯৮ বস্তা আটা বোঝাই করে নন্দীগ্রামের কোয়ালিটি ফিড মিলে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু ট্রাকটি গন্তব্যে না গিয়ে চালক ও সহকারী যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যায়।

তদন্তে বেরিয়ে আসে, তারা প্রতারণার মাধ্যমে আটা ও ট্রাক আত্মসাৎ করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় আত্মসাৎকৃত ট্রাক ও ৩৯৮ বস্তা আটা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আরও চক্রের সন্ধান মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু হয়। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয় এবং সফল অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...