সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিককে হুমকি

বিশেষ সংবাদ

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর নড়াইল জেলা প্রতিনিধি মোহাম্মদ রাজু শেখকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে নড়াইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একটি স্মৃতিস্তম্ভ ও পূর্ব পাশের ফটকের একটি ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যাক্তিদের বক্তব্য নিয়ে সংবাদ তৈরি করে তিনি প্রথম আলোর অফিসে পাঠান সাংবাদিক মো: রাজু শেখ। এদিন রাত সাড়ে ১০টার দিকে ওই সংবাদটি প্রথম আলোর অনলাইন ভার্সনে প্রকাশিত হয়।

এরপর রাত ১১টা ২৫ মিনিটে একটি অজ্ঞাত ফোন নম্বর থেকে সাংবদিক রাজুকে কল করে এক ব্যক্তি ওই সংবাদ প্রকাশ করার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন।

প্রথম আলোর নড়াইল জেলা প্রতিনিধি মো: রাজু শেখ গণমাধ্যমে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হুমকি পেয়েছি। এটি শুধু মত প্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গণতন্ত্র ও আইনের শাসনের ওপরও আঘাত। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয় নিয়ে থানা একটি জিডি করেছি। আশা করছি পুলিশ দ্রুত দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

এ বিষয়ে নড়াইল জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশীদ লাবলু গণমাধ্যমে বলেন, সাংবাদিক রাজু শেখের করা প্রকাশিত সংবাদ নিয়ে কোনও আপত্তি থাকলে আইনগত প্রক্রিয়ায় আপত্তি জানানো উচিত। তবে এ ঘটনায় সাংবাদিককে হুমকি দেয়া অপরাধ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত দোষীদের শাস্তি দাবি করছি।

বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজেদুল ইসলাম বলেন, জিডির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। এ সময় পালানোর চেষ্টা করলে ওই...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নাগরিকরা দুর্বল হলে কোনো রাষ্ট্রই দীর্ঘমেয়াদে...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী।...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

স্বর্ণের দাম ভরিতে কমল ৮ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। টানা তৃতীয় দফায় স্বর্ণের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা...